বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ভিত্তি হচ্ছে জনগণের আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ সংগ্রাম ও সামষ্টিক চেতনা থেকে উৎসারিত জাতীয় সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব অলঙ্ঘনীয়, যা সমুন্নত রাখার লক্ষ্যে রাষ্ট্রের শিক্ষা, অর্থনীতি, বাণিজ্য, পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক নীতিসমূহ স্বাধীনভাবে গৃহীত ও বাস্তবায়িত হবে। এই প্রক্রিয়ায় আমরা আমাদের জাতীয় মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আন্তর্জাতিক সহাবস্থান, অভ্যন্তরীণ ও বৈদেশিক হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা এবং সামগ্রিক জাতীয় অগ্রগতি নিশ্চিত করবো;