বাংলাদেশ সনদ
৫ম অঙ্গীকারঃ মানবাধিকার
5th Pledge: Human Rights
আমাদের জনগণের মুক্তিসংগ্রাম, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ছিল মূলতঃ মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
এই অধিকারসমূহ সমগ্র মানবতার কোনো সুবিধাভোগী গোষ্ঠী, ক্ষমতাকেন্দ্রিক দালালচক্র বা অভিজাত শ্রেণীর নয়। মানবাধিকারের এই মূল্যবোধগুলো আপসযোগ্য নয় এবং সকল ভয়, পক্ষপাত, বৈষম্য, কিংবা ব্যতিক্রমের ঊর্ধ্বে, কেবলমাত্র নৈতিকতার অবস্থান থেকে প্রয়োগযোগ্য;