বাংলাদেশ সনদ
১ম অঙ্গীকারঃ গণহত্যার স্মৃতি । 1st Pledge: Memory of Genocide
১৯৭১-এ বাংলাদেশে সংঘটিত গণহত্যার প্রজন্মবাহিত বেদনা আমাদের জাতীয় চেতনার নির্ধারক। এই গণহত্যার সাক্ষ্যবহন, বিচার নিশ্চিতকরণ, স্মৃতি সংরক্ষণ, গণহত্যায় ক্ষতিগ্রস্ত সকলকে সশ্রদ্ধচিত্তে স্মরণ, গণহত্যা থেকে শিক্ষাগ্রহণ, প্রজন্মান্তরে শিক্ষাদান, এবং গণহত্যার বৈশ্বিক স্বীকৃতি অর্জন হোক আমাদের জাতিগঠনের অঙ্গীকার। একই সঙ্গে, বিশ্বের যে-কোনো প্রান্তে গণহত্যা ও এর ইতিহাসের যে কোনো ধরনের অস্বীকৃতি, বিকৃতি বা বিলুপ্তিকরণ প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান;